ইংলিশ প্রিমিয়ার লিগের সেই ফুটবলারের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগে এসেছে। নাম প্রকাশ না করা এই ফুটবলারকে আটক থাকার সময় গত বছর অন্য এক নারীকে ধর্ষণের দুটি অভিযোগে আবারও গ্রেপ্তার করা হয়।
তবে তিনটি ধর্ষণের অভিযোগে প্রায় ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আগামী আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। পুলিশ, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বা কোনো ক্লাব এখনও নাম না জানালেও, অভিযুক্ত সেই খেলোয়াড়ের বয়স ২৯ বছর এবং তিনি জার্মান নাগরিক বলে জানা গেছে।
এর আগে ধর্ষণের অভিযোগে উত্তর লন্ডনে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারকে গ্রেপ্তার করা হয়। তবে আইনি কারণে সেই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে ইংল্যান্ডের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ৪ জুলাই ২০ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করার অভিযোগ আসে। যেখানে ঘটনাটি জুন ২০২২ মাসে হয়েছে। এই অভিযোগে একজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম জানায়, সেই অভিযুক্তর ক্লাব প্রাক-মৌসুম খেলায় ভ্রমণ করবে। তবে তিনি খেলতে পারবেন কিনা জানে না। এ ছাড়া গ্রেপ্তার হওয়ায় সেই ফুটবলারের দেশ আসছে কাতার বিশ্বকাপে জায়গা পেয়েছে। সেখানেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়ল।
