ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

আ.লীগের নতুন কমিটি : উপদেষ্টা পরিষদে সিলেটের তিন নেতা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯   ৪৮৫ বার পঠিত
আ.লীগের নতুন কমিটি : উপদেষ্টা পরিষদে সিলেটের তিন নেতা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির উপদেষ্টা পরিষদের ৪০ সদস্যের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে স্থান পেয়েছেন সিলেটের তিন প্রবীণ নেতা। এর মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ সৈয়দ আবু নছর এডভোকেট এবং গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ইনাম আহমদ চৌধুরী।

এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত আগেও উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। সৈয়দ আবু নছর এডভোকেট এই নিয়ে তৃতীয়বারের মতো উপদেষ্টা পরিষদের সদস্য হলেন। আর ইনাম আহমদ চৌধুরী সম্প্রতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছিলেন। নতুন কমিটিতেও তিনি স্বপদে বহাল রয়েছেন।

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন- ডা. এস এ মালেক, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট মো. রহমত আলী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার শফিক আহমেদ, সতীশ চন্দ্র রায়, অধ্যাপক ড. আব্দুল খালেক, অধ্যাপক ডা. রুহুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, কাজী আকরাম উদ্দীন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অধ্যাপক ড. অনুপম সেন, অধ্যাপক ড. হামিদা বানু, অধ্যাপক ড. মো. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, গোলাম মওলা নকশাবন্দি, ড. মির্জা এমএ জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মে. জে. (অব.) আব্দুল হাফিজ মল্লিক, অধ্যাপক ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, মো. রাশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, মোজাফফর হোসেন পল্টু, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, মুকুল বোস, সালমান এফ রহমান, আতাউর রহমান ও জয়নাল হাজারী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa