সুইডেন ন্যাটোতে যোগদানের আবেদন করলেও দেশটির অনেকেই মনে করেন এ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গণভোটের আয়োজন করার প্রয়োজন ছিল। যদিও ন্যাটোতে যোগদানে সংসদে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছে দেশটির সরকার।ন্যাটোতে যোগদানের বিপক্ষে সুইডেনের অধিকাংশ নাগরিকশান্তির দেশ হিসেবে সারা বিশ্ব সুপরিচিত সুইডেন। কোনো রকম যুদ্ধ সংঘাতে না জড়িয়ে আন্তর্জাতিক মহলে নিরপেক্ষ ভূমিকা বজায় রাখার দীর্ঘ ইতিহাস রয়েছে দেশটির।

সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে দেশটির নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। একদিকে অন্তর্জাতিক মহলে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখা অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়া নিয়ে হয়েছে অনেক আলোচনা। তবে সব আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে সুইডেন ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেয়।সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে সুইডেনের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেয়া হলেও দেশটির অন্য দুটি দল গ্রিন পার্টি এবং লেফট পার্টি এর বিরোধিতা করে। তারা মনে করে, এ রকম একটি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গণভোটের আয়োজন করা যেত।

সেখানে বসবাসরত এক বাংলাদেশি বলেন, আমরা যারা বিভিন্ন দেশের প্রবাসীরা এখানে আছি সবার ভেতরই একটি মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে, সবার মনেই আতঙ্ক কাজ করছে। সুইডেন এখন কোন পথে হাঁটতেছে এবং এর যাত্রা কোথায় গিয়ে শেষ হবে সেটাই এখন দেখার বিষয়।আরেক প্রবাসী বলেন, আমরা কোনো সামরিক জোটে না গিয়ে জোট স্বাধীনতাকে সুইডেনের জন্য নিরাপদ বলে মনে করি। যে কারণে আমরা পার্লামেন্টে আমার দল সুইডিস লেফট পার্টি এবং গ্রিন পার্টি একত্রে সুইডেনের ন্যাটোতে আবেদন করার বিরুদ্ধে ভোট দিয়েছে।এদিকে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের আবেদন করলেও ন্যাটোভুক্ত দেশ তুরস্ক এখনো এ যোগদানের বিরোধিতা করে আসছে। তুরস্কের দাবি সুইডেনে বসে সন্ত্রাসীরা তুরস্কবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসতে পারে।