ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

বিয়ের পোশাক পরেই সমুদ্রে মাছ ধরতে যান কনে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২   ১১৩৫ বার পঠিত
বিয়ের পোশাক পরেই সমুদ্রে মাছ ধরতে যান কনে

৩৪ বছর বয়সী এলিয়ট ওয়াগনের গ্রানভেল। বসবাস করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কর্পাস ক্রিস্টি শহরে। গত রবিবার টেক্সাসের একটি গির্জায় তার বিয়ের আসরের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্বামীকে নিয়ে সমুদ্রের ধারে মাছ ধরতে যান। এমনকি বিয়ের পোশাকটিও বদলাননি তিনি।

সাদা রঙের গাউন পরে, কনের সাজে ওই নারীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। ওই ছবিতে তার হাতে বিশাল আকারের একটি মাছ দেখা গেছে। মাছটি ধরেছেন তিনি।

সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড ও ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে,শৈশব থেকেই মাছ ধরতে ভীষণ পছন্দ করেন এলিয়ট। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হঠাৎ করে তার মাছ ধরতে যাওয়ার ইচ্ছা হয়। এ কথা তার স্বামীকে বলার সঙ্গে সঙ্গে তিনিও রাজি হয়ে যান। শেষে দু’জনে মিলে রওনা দেন সৈকতে। পরে ২৩ কেজি ওজনের একটি ড্রাম মাছ তার বড়শিতে আটকায়। এত বড় মাছ তাদের অবাক করে দেয়। মাছটি ডাঙায় উঠিয়ে ছবি তোলেন নবদম্পতি।

পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন এলিয়ট। ছবিতে তাকে সাদা রঙের গাউন আর মাথায় বিয়ের ওড়না পরে বিশাল আকারের একটি মাছ হাতে হাসতে দেখা যায়। এ ছবি ভাইরাল হয়েছে। বিয়ের পোশাকে মাছ ধরতে পেরে খুশি এলিয়ট।

তিনি বলেন, গত বছর আমার বাবা মারা গেছেন। মাছটি ধরার পর আমার মনে হয়েছে, বিয়েতে এটা বাবা আমাকে উপহার পাঠিয়েছেন।

সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড/এনডিটিভি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa