দেশের সব দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও বাংলাদেশ মানুষের জীবনের দাম কমছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার অন্তর্গত ২০ ও ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় তিনি আরও বলেন, ‘এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই। আমরা যদি এ সরকারকে থাকতে না দেই, তাহলে কিছুতেই থাকতে পারবে না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ধুঁকে ধুঁকে মরবো, নাকি একদিন সবার জীবন দেবো।’