ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভোজ্যতেলের ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৬ মার্চ ২০২২   ৪৫৬ বার পঠিত
ভোজ্যতেলের ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

ভোজ্যতেলের আমদানি ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমদানি কর নির্ধারণ করা হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬ উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ফার্স্ট শিডিউলভুক্ত পণ্যসমূহের মধ্যে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম অয়েল ও অন্যান্য রিফাইন পাম অয়েল আমদানি পর্যায়ে আরোপিত মূল্যসংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হলো। এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়।

গত ১০ মার্চ সচিবালয়ের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভোজ্যতেল, চিনি ও ছোলার আমদানি কর প্রত্যাহারের ঘোষণা দেন।

পরে ১৪ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎপাদন ও ভোক্তাপর্যায়ে ভোজ্যতেলের ওপর ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে আদেশ জারি করে এবং ওইদিন থেকে তা কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সয়াবিন ও পাম অয়েলের উৎপাদন ও বাজারজাতপর্যায়ে ভ্যাট প্রত্যাহারের পর এবার আমদানি পর্যায়েও ভ্যাট কমানো হলো।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৮০০ টাকা ছাড়িয়ে যায়। তবে রমজানের আগে তেলের দাম নিয়ন্ত্রণে ভ্যাট কমানোর জন্য কয়েক দফা সরকারের উচ্চপর্যায়ে সভা হয়। পরে উৎপাদন, আমদানি ও ভোক্তাপর্যায়ে ভ্যাট কমাতে ব্যবসায়ী ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এনবিআরকে অনুরোধ করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa