ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস

নোয়াখালীতে বাসচাপায় পথচারী নারী নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   ৪০৬ বার পঠিত
নোয়াখালীতে বাসচাপায় পথচারী নারী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে হিমাচল পরিবহন নামক বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছে।নিহত নারীর নাম সাবিহা (৫০), সে বেগমগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের সেকান্তর উকিলের বাড়ির মৃত আবদুস সাত্তারের স্ত্রী।মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবদীন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাবিহা পেশায় একজন ঝি ছিলেন।বেলা সাড়ে ১১টার দিকে জয়নাল আবদীন স্কুলের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় ফেনী থেকে ছেড়ে আসা মাইজদীগামী যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাস সাবিহাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয় লোকজন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি আরও জানান, লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa