ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস

নোয়াখালীতে ১৮ হাজার লিটার তেল জব্দ,৫০ হাজার টাকা অর্থদন্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   ৩৭০ বার পঠিত
নোয়াখালীতে ১৮ হাজার লিটার তেল জব্দ,৫০ হাজার টাকা অর্থদন্ড

১৮ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।একই সঙ্গে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে তেল মজুদ করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।সোমবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের তোতা মিয়ার গলির বিজয়া ভান্ডারের রাজেশ বণিকের গোডাউনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়ার নেতৃত্বে চৌমুহনী বাজারের তোতা মিয়ার গলির বিজয়া ভান্ডারের রাজেশ বণিকের গোডাউনে অভিযান চালায়।অভিযানে ৮৮টি ডামে মজুদ করা ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করা হয়।জব্দকৃত তেলের আনমুানিক বাজার মূল্য ৩১ লাখ ১৪ হাজার টাকা।এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa