১২ মার্চ দ্রব্য মূল্যের অস্বাভাবিক উর্দ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার শিবগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও হাট সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম মাঝিহট্ট ও পীরব ইউনিয়নে লিফলেট বিতরণ ও হাটসভা করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ডা. স্বাধীন, দেউলী ইউনিয়ন, সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, কিচক ইউনিয়ন, যুবগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, শিবগঞ্জ সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, বুড়িগঞ্জ ইউনিয়ন, পৌর বিএনপির সভাপতি মোঃ বুলবুল ইসলাম, আটমূল ইউনিয়ন পৌর বিএনপি’র সাঃ সম্পাদক আঃ করিম সৈয়দপুর ইউনিয়ন বিএনপি নেতা একেএম ইদ্রিস আলী, মোকামতলা ইউনিয়ন মাহবুব আলম মানিক, ময়দানহাট্টা ইউনিয়ন এম আবু তাহের রায়নগর, ইউনিয়ন মাষ্টার আব্দুর রাজ্জাক, বিহার ইউনিয়নে কর্মসূচি পালনের নেতৃত্বদেন। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা দুলু মাস্টার, ফারুক আহম্মেদ, হারুন মাস্টার, তাহেরুল ইসলাম, জহুরুল ইসলাম, ওবায়দুর রহমান, তারা ওছমান গণি, কাদের হাজী, মোকাব্বর হোসেন, আজিজার রহমান, মীর মাকু, মাহবুবর রহমান, সাইদুল ইসলাম, আব্দুল ওয়ারেছ চেয়ারম্যান, আবু সাঈদ, আঃ রাজ্জাক, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, খালিদ হাসান আরমান, আবু শাহীন তমাল, সুজন, আসলাম, রনি, বুলেট, আলমগীর, স্বেচ্চা সেবক দল নেতা মাসুদ রানা মাছুম, রায়হানুল হক রনি, সোহেল, মেহেদী বাপ্পী, শ্রমিকদল নেতা রেজাউল, মিজানুর আরিফ, ছাত্রদল নেতা, বিপুল রহমান, মীরমুন, আল-আমিন, সাদ্দাম, মিলু, আরাফাত, আইয়ুব, জনি প্রমুখ।