ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরগুনায় শ্যালকের বউ নিয়ে উধাও দুলাভাই

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২   ৭০৮ বার পঠিত
বরগুনায় শ্যালকের বউ নিয়ে উধাও দুলাভাই

বরগুনার তালতলী উপজেলায় স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক চেয়ে না পেয়ে তাকে নির্যাতন করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই ব্যক্তি স্ত্রীর ছোট ভাইয়ের বউকে ভাগিয়ে নিয়ে বিয়েও করেছেন।এ অভিযোগে বুধবার (৮ মার্চ) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

জানা যায়, তালতলী উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের শাহ আলমের ছেলে ইয়ামিনের সঙ্গে একই উপজেলার দক্ষিণ সওদাগার পাড়া গ্রামের এক নারীর সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয়। তাদের দুইটি সন্তানও আছে। একপর্যায়ে ইয়ামিন শ্যালক নিজামের স্ত্রীকে নিয়ে কয়েক মাস আগে উধাও হয়ে বিয়ে করে।

সোমবার (৭ মার্চ) দুপুরে বাদীর ইয়ামিন তার বাবা শাহ আলম ও শ্যালকের বউ দুই লাখ টাকা যৌতুক দাবি করে ভুক্তভোগী নারীর কাছে। ওই যৌতুক দিতে অস্বীকার করলে তাকে বেধড়ক মারধর করেন ইয়ামিন। একপর্যায়ে ইয়ামিন একটি ধারালো দা দিয়ে ওই নারীর মাথার চুল কেটে দেয়।

ভুক্তভোগী নারী বলেন, স্বামী আমাকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছেন। আমার আপন ভাইয়ের স্ত্রীকে নিয়ে অবৈধভাবে থাকেন ইয়ামিন। আমি বরগুনা হাসপাতালে মঙ্গলবার (৮ মার্চ ) চিকিৎসা নিয়ে তালতলী থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি।

ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. হাফিজুর রহমান মামলাটি গ্রহণ করে তালতলী উপজেলার তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ৭ দিনের মধ্য অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামি ইয়ামিন বলেন, বাদীর ঘটনা সত্য নয়। তবে শ্যালকের বউকে বিয়ে করেছি এবং তার সন্তানও লালন পালন করছি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মামলা করতে আসেনি কেউ। মামলা করতে এলে আমরা অবশ্যই মামলা নিতাম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa