কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে। রোববার (৬ মার্চ)উপজেলা হলরুমে ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যদের-শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লাল মিয়া,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী জিয়াদ আলী।
যারা শপথে উপস্থিত ছিলেন, মেম্বার মইন উদ্দিন, শেখ ফরিদ, মেহেদী হাসান ডালিম,দেলোয়ার হোসেন জীবন,কবির আহমদ,জামাল হোসেন, লিটন আহমদ, দুলাল মিয়া দুলা,সুজিত দাস,মহিলা মেম্বার মর্জিনা জামান মাকসুদা, শুনারা বেগম ও তাজিরুন নেছা।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং নির্বাচিত সদস্যদের শপথ বাক্য শেষে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত সদস্য জনগনের সুখ,দুঃখে আপনারা পাশে থাকবেন এবং সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন।
