ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সভাপতি কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করলেন জায়েদ খান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ২৮৫ বার পঠিত
সভাপতি কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করলেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে হ্যাটট্রিক করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জায়েদ খান। শুক্রবার দিবাগত রাত পৌনে ৬টায় শিল্পী সমিতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

প্রথমে কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে সম্পাদকীয় পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

পীরজাদা জানান, মিশা-জায়েদ পরিষদ থেকে ১১ জন এবং কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি ভোট পেয়েছেন ২৪০টি। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রার্থী ছিলেন।

১১ জন কার্যনির্বাহী সদস্য বিজয়ী হলেন যারা: অঞ্জনা ২২৫ ভোট, অরুনা বিশ্বাস ১৯২ ভোট, অমিত হাসান ২২৭ ভোট, আলীরাজ ২০৩ ভোট, কেয়া ২১২ ভোট, চুন্নু ২২০ ভোট, জেসমিন ২০৮ ভোট, ফেরদৌস ২৪০ ভোট, মৌসুমী ২২৫ ভোট, রোজিনা ১৮৫ ভোট, সুচরিতা ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে আজাদ খান ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে ইমন ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহনূর। সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। সহ-সভাপতি পদে ডিপজল ২১৯ এবং রুবেল ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এর আগে শুক্রবার সকাল ৯টা ১৬ মিনিটে শুরু হয় শিল্পী সমিতির ভোট গ্রহণ। যা শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এবারের নির্বাচনে মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। তারমধ্যে ১০টি ভোট বাতিল হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, ঘোষিত ফলাফল নিয়ে কেউ যদি আপিল করতে চান, সেটা শনিবারের মধ্যে করতে হবে। চূড়ান্ত ফলাফল রবিবার প্রকাশ করে শিগগির নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa