ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যুবলীগ নেতাকে হত্যার হুমকীর প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   ২৫৮ বার পঠিত
যুবলীগ নেতাকে হত্যার হুমকীর প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক রোবেল খানের কাছে চাঁদা দাবী, তার উপর সন্ত্রাসী হামলা এবং এ ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে তাকে অব্যাহতভাবে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের লালমাটি এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজউদ্দিন খান, কেন্দ্রীয় হকার্স লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন কমল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, যুবলীগ নেতা হুমায়ুন কবির, শফিকুল ইসলাম, আমিন রানা, কামরুল হাসান নয়ন, আব্দুর রউফ মালুম, বাবুল মোল্লা, আবুল হাসেম, ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ বিপ্লব প্রমুখ। এসময় বক্তারা বলেন, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক
রোবেল খানের কাছে চাঁদা দাবী, তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলা তুলে নিতে আসামীরা অব্যাহত হত্যার হুমকি দিয়ে আসছে।স্থানীয় এলাকাবাসী হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa