ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুরে প্রয়াত নুরুল ইসলাম স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ জানুয়ারি ২০২২   ২৬৪ বার পঠিত
কাজিপুরে প্রয়াত নুরুল ইসলাম স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্ৰামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত নুরুল ইসলাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট/২০২২ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলার চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্ট এ সভাপতিত্ব করেন প্রয়াত নুরুল ইসলামের সহধর্মিণী সুরাইয়া ইসলাম মুন্নী।এতে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, চালিতাডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম প্রমুখ।

উক্ত টুর্নামেন্টের ফাইনালে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী দল সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়নদেরকে ৩২ ইঞ্চি এলইডি ও রানার্সআপদের মাঝে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন অতিথি বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa