কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয়জন। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাটুয়ারটেক এলাকার রিসোর্টটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সকাল ১০টা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আরও কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।