ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পাঁচবিবিতে ইঞ্জিনিয়ারিং পাশ করেও কৃষিতেই সফল তৌহিদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   ৩১৬ বার পঠিত
পাঁচবিবিতে ইঞ্জিনিয়ারিং পাশ করেও কৃষিতেই সফল তৌহিদ

মা-বাবার অতি আদরের একমাত্র সন্তান মোঃ তৌহিদ হাসান।বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখার পাঠ চুকিয়ে অবশেষে কিনা পূর্বের বংশধরে আদি পেশা কৃষি কাজকেই বেছে নিয়েছে তৌহিদ। ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথমে কিছুদিন রাজধানী ঢাকায় ভালো বেতনের চাকরিও করেন তিনি। কিন্ত ইট- পাথরে ঘেরা যানজট যুক্ত শহরে তার কিছুতেই মন বসে না। চাকরি ছেড়ে অবশেষে বাবা আর শ্রমিকের সঙ্গে গায়ে কাদা-মাটি লাগিয়ে নিজেদের জমিতে ফসল উৎপাদন ও পুকুরে মাছ চাষে ব্যস্ত সময় পার করছেন।

মন উচ্চশিক্ষায় শিক্ষিত তরুন যুবক কৃষি ও মৎস্য দপ্তরে দক্ষ এবং সফল উদোগতা তৌহিদ হাসানের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই গ্রামে। হারুন-উর-রশিদ ও আমেনা বিবি দম্পতির একমাত্র সন্তান তৌহিদ হাসান। বাবার সঙ্গে মাঠে যোগ দেওয়ার আগে সে ২০১৪ সালে জয়পুরহাট যুব উন্নন অধিদপ্তর থেকে আধুনিক পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করে। প্রশিক্ষণ নিয়ে তাদের জমিতে প্রায় সকল প্রকারের শাক-সবজি, ধান ও আল চাষ এবং পুকুরে মাছ চাষ শুরু করেন। যুব উন্নয়নের প্রশিক্ষণ কাজে লাগিয়ে প্রথমেই সফল হন তিনি।

এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লেখাপড়া শেষে চাকুরির পিছনে না দৌড়ে কৃষি ও মৎস্য চাষে সফল তিনি। এসব থেকে প্রতিবছর তার আয় হয় ১০ থেকে ১৫ লাখ টাকা। তার এমন সফলতার পথে এলাকার অনেক শিক্ষিত বেকার যুবকেরাও পথচলা শুরু করছেন। যুব উন্নয়ন কেন্দ্র ও এলাকার মডেল এখন তিনি। তৌহিদ হাসানের জমিতে দেশী-বিদেশী বেগুন,মরিচ,বাঁধা ও ফুল কপি,টমেটো,করলা,শিম ও লাউসহ
শীতকালীন বিভিন্ন রকমের সবজিতে ভরপুর। সরেজমিনে দেখা যায়, কয়েকজন শ্রমিকসহ আলুর ক্ষেত পরির্চচা করতে। দেখা গেছে শ্রমিকের কাজ করে অনেকেই সংসার চালাচ্ছেন। পরবর্তীতে গরু ও মুরগীর ফার্ম করে এলাকার শতাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানান তিনি। তৌহিদের বাবা আক্ষেপ করে বলেন,ছেলেকে অনেক টাকা খরচ করে লেখাপড়া করালাম ভালো চাকুরির আশায়। ছেলে কিছুদিন ঢাকায় চাকুরিও করল। এখন কিনা চাকুরি ছেড়ে বাড়ি এসে আমার সঙ্গে জমিতে কৃষি কাজ ও মাছ চাষ করছে। চাকুরি ছেড়ে এসব করায় প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে ছেলের এসব কাজ দেখে। শুধু চাকুরি করেই যে টাকা উপার্জন করা যায় এমন ধারনা ছেলে আমার ভুল ভেঙ্গেছে বলেও হারুন
জানান। আমরা পূর্ব পুরুষরা যা করতে পারেনি ছেলে তা করে দেখালো। আমার ছেলে এখন সব ক্ষেত্রে সফল হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa