ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   ২৭৩ বার পঠিত
সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় গতকাল সোমবার তাদের করোনা পরীক্ষা করা হয়। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা দুইজনই উত্তরায় তাদের বাসায় অবস্থান করছেন।

এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার কারণে আগামীকাল বুধবার রাজশাহীতে বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাতে যোগ দিচ্ছেন না বিএনপির মহাসচিব।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এ পর্যন্ত করোনায় আক্রান্ত হননি মির্জা ফখরুল। যদিও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa