ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রধানমন্ত্রী বলেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমূর জেতার মত লোক……………তৈমূর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২   ৩২৮ বার পঠিত
প্রধানমন্ত্রী বলেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমূর জেতার মত লোক……………তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী তাকে জেতার মতো প্রার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বৃহস্পতিবার নাসিক নির্বাচনে গণসংযোগে নেমে এই কথা বলেন তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘সরকারি দলের বড় বড় নেতারা এমপিরা আমার বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলছেন। তারা ঢাকা থেকে এসে এসব কথা বলছেন। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ আমাকে চেনে। আওয়ামী লীগের যিনি প্রধান তিনিই বলেছেন, তৈমূর আলম উইনেবল ক্যান্ডিডেট (জেতার মতো প্রার্থী)। তিনি তিনবার বলেছেন, তৈমূর জেতার মত লোক। মাননীয় প্রধানমন্ত্রীর কথা মানুষ বিশ্বাস করবে নাকি সরকারি দলের এমপি মন্ত্রীদের কাহিনী বিশ্বাস করবে।’

স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ানো বিএনপির এই নেতা বলেন, ‘নারায়ণগঞ্জবাসী একজন প্রার্থী দীর্ঘদিন যাবৎ খুঁজছিলেন। আমি কয়েকবার দাঁড়াইনি আর একবার আমার দল নিজেই বসে গেছে। তখন আমার কিছু করার ছিলো না যেহেতু আমি দলের প্রতি অনুগত্য প্রকাশ করেছি। আমি জনগনের ফুলের মালা পাচ্ছি এখন। জনগন চারিদিক থেকে এসে ফুলের মালা দিচ্ছে, ফুল ছিটিয়ে স্বাগত জানাচ্ছে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ আমাকে চেনে। গাছতলা থেকে বাইশতলা পর্যন্ত মানুষ আমাকে চেনে। নারায়ণগঞ্জের মানুষের মন থেকে আমাকে সরাতে পারবে না। আমি মানুষের প্রয়োজনে দলের বাইরে এসে এখানে নির্বাচন করছি। দলের লোকজনও আমার সাথে আছে কারণ তারা জানে আমার শরীরে সরকারি দলের গুলি আছে। আমি জানি আমার শরীরের অবস্থা কেমন যায়। আমাকে বার বার পুলিশ পিটিয়েছে তারা জানে। তাই আমার নেতাকর্মীরা আমাকে ছেড়ে যায়নি। নেতাকর্মীরা জানে কতবার আমি কারাগারে গিয়েছি কিন্তু আপোস করিনি। ভয়ে মরে কাপুরুষ লড়ে যায় বীর নীতিতে আজ পর্যন্ত অবিচল আছি।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa