জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বেগমপাড়া তৈরি হচ্ছে দেশের মানুষকে শোষণ করে হাতিয়ে নেওয়া টাকায়। শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছিল স্বাধীনতার মূল চেতনা, কিন্তু ৫০ বছরেও আমরা তা প্রতিষ্ঠা করতে পারিনি।’
গতকাল বুধবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন। এ সময় তাঁর হাতে ফুল দিয়ে পার্টিতে যোগদান করেন গণফোরাম ছেড়ে আসা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হক। তাঁকে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ. রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।
