ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয় গুণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনেতা পরিচয়ের বাইরে মাঝেমধ্যে গল্প ভাবনাতেও মনোযোগী হতে দেখা যায় তাকে।

তবে এবার নতুন এক পরিচয়ে হাজির হলেন তিনি।প্রযোজকের খাতায় নাম লেখালেন জনপ্রিয় এই অভিনেতা। ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’ শিরোনামে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। ‘শুধু তুমিময়’ শিরোনামে একটি নাটক প্রযোজনার মাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন অপূর্ব।যোবায়েদ আহসানের রচনায় নাটকটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। নিজের প্রযোজিত প্রথম নাটকে জিয়াউল ফারুক অপূর্ব জুটি বেঁধেছেন সাবিলা নূরের সঙ্গে।

অপূর্ব’র ভাষ্য, বর্তমানে আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টিভি নাটক নির্মাণ করছি। আশা করি, সবার সহযোগিতায় কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। সামনে নতুন নতুন অনেক কনটেন্ট দর্শকদের উপহার দিতে পারবো।