ইউপি নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে অনেক জল্পনা-কল্পনা আর কেন্দ্রে হাড্ডাহাডির লড়াই শেষে ভোলা জেলার বোরহানউদ্দিন ও তজুমুদ্দিনে ৮টি ইউনিয়নের দলীয় মনোনয়ন পেলেন যারা
বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নে -জসিম উদ্দিন হায়দার, কুতুবা ইউনিয়নে নাজমুল আহাসান জোবায়েদ, টবগী ইউনিয়নে নতুন মুখ -জনাব জসিম উদ্দিন হাওলাদার, পক্ষিয়া ইউনিয়নে নতুন মুখ -জনাব আবুল কালাম, কাচিয়া ইউনিয়নে আঃ রব কাজী, দেউলা ইউনিয়নে শাহাজাদা তালুকদার, এবং হাসাননগর ইউনিয়নে আবেদ চৌধুরী। আর তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন মেহেদী হাসান মিশু
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর।
মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
