ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগর উপজেলা, বড়িকান্দি ইউনিয়ন, ৯ নং ওয়ার্ড কুলাসিন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়িকান্দি ৯ নং ওয়ার্ড হতে মেম্বার হতে চান শামসুজ্জামান শামসু। শামসুজ্জামান শামসু শিক্ষাগত যোগ্যতা তিনি অনার্স শেষ করেন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয়ের কলেজ ও মাস্টার্স হাবিবুল্লাহ বাহার থেকে।
চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সরকারের বিধিনিষেধ মেনে বড়িকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তৃণমূল থেকে সার্বিক সহযোগিতা করতে চান শামসুজ্জামান শামসু।
তাই কুলাসিন হতে থোল্লাকান্দি কিছু অংশ নির্বাচনী প্রচার-প্রচারণা করেন জনসাধারণের কাছে শামসুজ্জামান শামসু ও তার সফরসঙ্গীরা।
এ সময় শামসুজ্জামান শামসু বলেন আমি করুণা কালীন সময় হতে ৯ নং ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়েছি , আমি সবসময় যেন আপনাদের সেবা করতে পারি সেজন্য আপনাদের দোয়া এবং সমর্থন আমার একান্ত কাম্য, এবার আমি নির্বাচিত হতে পারলে শতভাগ শিক্ষার মানোন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করে যাবো, ইভটিজিং বাল্যবিবাহ ও বহিরাগত শক্তি হতে আমার ৯ নং ওয়ার্ড কে আমি রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব।
নির্বাচনীয় প্রচারণায় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জিল্লুর রহমান, ফজলু মিয়া, আলমগীর হোসেন, সুমন মিয়া, ও তরুণ যুব সমাজ প্রমূখ।
