তালেবার ক্ষমতা নেয়াওয়ার পর আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সদ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. ওয়াহিদ মজিরুহ। খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানির অভাবে আফগানিস্তানে শত শত ক্লিনিক ও হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। এরমধ্যে অনেকগুলো বন্ধ হয়ে গেছে। খবর দ্য টেলিগ্রাফের।

ডা. ওয়াহিদ মজিরুহ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মাসের পর মাস ধরে এখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বেতন পাচ্ছে না। হাসপাতালগুলোতে ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জামের সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এ অবস্থায় প্রতিদিন শত শত ক্লিনিক ও হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় দেশটির মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্যা টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. ওয়াহিদ মজিরুহ এসব কথা বলেন।