বিরল প্রজাতির একটি মাছ বদলে দিয়েছে মহারাষ্ট্রের এক জেলের জীবন। তিনি একরাতে বনে গেছেন কোটিপতি। প্রদেশটির পালঘার জেলার মুরবে গ্রামের বাসিন্দা জেলে চন্দ্রকান্ত তারে। গত ১৫ আগস্ট তিনি তার দল নিয়ে মাছ ধরতে যান।

২৮ আগস্ট তাদের জালে ধরা পরে এক ঝাক ঘোল মাছ। ১৫০টিরো বেশি ঘোল শিকার করতে সক্ষম হন তারা। ওই মাছগুলো তারা মোট ১ কোটি ৩৩ লাখ রূপিতে বিক্রি করেন। ঘোল মাছের বৈজ্ঞানিক নাম প্রোটোনিবিয়া ডায়াক্যান্থাস।

এটি সামুদ্রিক মাছগুলোর মধ্যে যেগুলো সবথেকে দামি তারমধ্যে একটি। দক্ষিণ পূর্ব এশিয়া ও হংকং-এ এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। এর পাখনা দিয়ে দামি ঔষধ তৈরি করা হয়। এছাড়া সিঙ্গাপুরে ওয়াইন উৎপাদনেও এটি ব্যবহৃত হয়।