সিলেটের প্রখ্যাত আলেমে দিন ও মৌলভীবাজারের সৈয়দ শাহ্ মোস্তফা টাউন কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ বড়লেখা উপজেলার কৃতি সন্তান মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেবের দাফন (১২ আগস্ট) শুক্রবার বড়লেখা উপজেলার মুড়াউল গ্রামে পারিবারিক কবর স্থানে সম্পর্ন করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১-৩০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় বড়লেখা উপজেলার তারাদরম শাহী ঈদগা মাঠে মরহুমের ভাই আব্দুল হক সিদ্দিকীর ইমামতিতে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এর আগে মরহুমের প্রথম জানাযার নামাজ শুক্রবার ২.৩০ মিনিটে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী।
করোনা আতঙ্ক উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণহয়ে যায়।
যানাজার নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, রাখাল গন্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলী পুরী, উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুর রহমান,স্হানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, উপজেলা আল ইসলাহর সিনিয়র যুগ্ম সম্পাদক মাস্টার নাজিম উদ্দীন, নিকাহ রেজিস্ট্রার কাজি মাওলানা রফিক উদ্দিন,মাওলানা আবদুল আলীম বর্ণি, মাওলানা আতাউর রহমান জাফরী।পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের পুত্র তানজুম আহমদ সিদ্দিকি।
জানাযায়,আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী সাহেব ১৯৫৪ সালে বড়লেখা উপজেলার মুড়াউল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় অধ্যক্ষ হিসাবে ৩৪ বছর দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.) নিকট থেকে ইলমে তরিকতের তালিম নেন এবং তার নিকট থেকে খেলাফতি লাভ করেন।
সাংগঠনিকভাবে তিনি আনজুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেন ও কেন্দ্রীয় শুরা সদস্য ছিলেন। এছাড়া মাদরাসায় অধ্যক্ষ থাকাকালীন মাদরাসা শিক্ষকদের সংগঠন জমিয়তুল মোদার্রেছীনেরও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার সুদীর্ঘকালের শিক্ষকতার জীবনে কয়েক শত মুফতি,মাওলানা, মুহাদ্দিস ও ফকিহ তৈরি করেছেন। বৃহত্তর সিলেটের বিভিন্ন মাদরাসায় মরহুমের কয়েক শত ছাত্ররা শিক্ষকতা করছেন।
এদিকে তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম শোক প্রকাশ করেছেন।তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য যানাজার স্হলে স্বাস্থ্য বিধি ও শৃংখলা টিক রাখতে মোতায়েন করাহয় পুলিশ বাহিনীর সদস্যদের।
