ব্রাহ্মণবাড়ীয়া থেকে ২৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১২ আগষ্ট) রাতে বিজয়নগর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম, ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের মৃত সেলিম খাঁনের পুত্র মো: আলমগীর খাঁন (৫০) ও একই গ্রামের মৃত আলী আজগর ভূইয়ার পুত্র মো: সুমন ভূইয়া মেম্বার (৩২)।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১(হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন ৭ নং সিঙ্গারবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম মেরাশানী গ্রামের জনৈক মোঃ আনিছ ভূইয়া এর বসত বাড়ীর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: আলমগীর খাঁন ও মো: সুমন ভূইয়া মেম্বারকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ২৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা, ১টি পালসার মটর সাইকেল, নগদ ৩০৪০ টাকা ৩টি মোবাইল ও ৫টি সীম উদ্ধার ও জব্দ করে র্যাব।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ১০ (খ)/ ১৯ (ক)/ ৩৮/ ৪১ ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত আলামত সমূহসহ ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৪
