বিশ্বব্যাপী মহামারি করোনামুক্তি কামনায় সিলেটের হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদ সহ বিভিন্ন মসজিদের জুমআর নামাযে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) জুমআর নামাযের পর এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় সিলেটসহ বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সকল মানুষের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা আসজাদ আহমদ।

এছাড়াও সিলেটের বিভিন্ন মসজিদে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সকল মানুষের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়েছে।