সিলেট নগরীর মহাজনপট্টি এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ রতন পাল (২৪) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ আগস্ট) রাত ৭:৩০টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মো. আব্দুস সালাম, এসআই মোঃ হাসানুজ্জামান, এসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই বিশ্বজিৎ রায়, এএসআই মো. গিয়াস উদ্দিন, এএসআই মো. ইকবাল হোসেন, কনস্টেবল হুমায়ূন কবির, কনস্টেবল মো. শহিদুল ইসলাম, কনস্টেবল সুজিত দাস, কনস্টেবল উত্তম রায়, কনস্টেবল আব্দুর রাজ্জাক সহ ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন মহাজনপট্টি গলি রোডস্থ নিজ রাজ ক্রোকারীজ নামীয় দোকানের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। সে সুনামগঞ্জ জেলার, শান্তিগঞ্জ বাজার, সুত্ত মধ্যমপাড়া এলাকার রঞ্জিত পালের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ জানায়, আসামী ইয়াবা ট্যাবলেট সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।