সুনামগঞ্জ থেকে বিদেশী মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সোমবার রাতে সরদারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম, শহিবুর রহমান সুয়েব (২৯)। সে সুনামগঞ্জ জেলার সদর থানার মোহনপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র।

র‌্যাব জানায়, সোমবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মোহনপুর ইউপির সরদারপুর গ্রামস্থ সরদারপুর পয়েন্টে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শহিবুর রহমান সুয়েবকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ২৬ বোতল (অঈ ইখঅঈক-৩৭৫ এমএল ০১ বোতল, গপউড়বিষষদং -৩৭৫ এমএল ২৪ বোতল, ঝরমহধঃঁৎবচজঊগওঊজ এজঅওঘ ডঐওঝকণ-৭৫০ এমএল ১ বোতল) বিদেশী মদ উদ্ধার ও জব্দ করে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ২৪ (খ) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত সমূহসহ সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০