সিলেটের দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (৯ আগষ্ট) রাতে পুলেরমুখ ক্বীনব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মো: ছালেক হোসেন (৩০), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার কালীপুর গ্রামের মৃত আবু চান ফকিরের পুত্র মো: সাজল শাহ্ (৪৬), সুনামগঞ্জ সদর থানার নয়াবাড়ির মৃত আলীমুদ্দিনের পুত্র মো: শাহীন মিয়া (২৮) ও একই থানার হরিপুর গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র মো: আলী নুর (৩০)।
র্যাব জানায়, সোমবার রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানার পুলের মুখ এলাকার ক্বীনব্রীজ সংলগ্ন কৃষ্ণ মেডিকেল স্টোর এর সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো: ছালেক হোসেন, মো: সাজল শাহ, মো: শাহীন মিয়া ও মো: আলীনুরকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামীও জব্দকৃত আলামতসহ এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০
