সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে ৫০ লিটার বাংলা মদসহ (চোলাই মদ) ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (৭ আগষ্ট) রাতে খাদিমনগর পাট্টা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের শাহপরান থানার শাহপরান গেইট বাহুবলের মৃত ময়না দেবনাথের পুত্র অমৃকা দেবনাথ (৪৪), হবিগঞ্জ থানার নবীগঞ্জ থানার রাহিয়াপুর গ্রামের চুন্নুক মিয়ার পুত্র বর্তমানে নগরীর বাদাম বাগিচা সেতু বন্ধন ২ নং বাসার বাসিন্দা মো: আজমল হোসেন (৪১), শাহপরান থানার দাসপাড়া গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার পুত্র সেবুল আহম্মদ (৫৫), একই থানার সিরাজনগর গ্রামের মৃত ফয়েজ আলীর পুত্র মালাই মিয়া (৫৪) ও সিলেটের বিয়ানীবাজার থানার উজানডাকি গ্রামের মৃত কবির উদ্দিনের পুত্র বর্তমানে খাদিমপাড়া ১৬ নং বাসার বাসিন্দা মো: জাহিদ আহমদ টিটু (৩৭)।
র্যাব জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর সাকিনস্থ খাদিমনগর পাট্টা এর সামনে ফাঁকা জায়গার উপর অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী অমৃকা দেবনাথ, মোঃ আজমল হোসেন, সেবুলআহম্মদ, মালাইমিয়া ও মো: জাহিদ আহমদ টিটুকে গ্রেফতার করে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪(খ) ধারা মূলে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীদেরকে ও আলামতসহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮
