সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে বিদেশী অফিসার চয়েস মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (৭ আগষ্ট) রাতে কারিকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, মো: তাকমান (২৮)। সে সিলেটের বিশ্বনাথ থানার নতুনবাজার টিএনটি রোডের মৃত তোতা মিয়ার পুত্র।
র্যাব জানায়, রবিবার রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার বিশ্বনাথ থানার কারিকোনা (কানাইপুর) সাকিনস্থ মেসার্স নূরুল ইসলাম ফিলিং ষ্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ তাকমানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৮ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার ও জব্দ করে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪ (ক) ধারা মূলে সিলেট জেলার বিশ্বনাথ থানায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সমূহ হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮
