জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে, কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল কে নিয়ে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস এড. দিপু রঞ্জন দাস।
শিক্ষক সজল সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন ভূইয়া, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর আলম, শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান জামান চৌধুরী, বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিধান চৌধুরী, হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল ও শাল্লার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য গণ ।
পরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
