শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার, হুইল চেয়ার, খাদ্যদ্রব্য ও মাস্কসহ কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র বড় মেয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা’র উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার ৪ আগস্ট সকালে মিশন রোডস্থ আব্দুস শহীদ এমপির বাসার সামনে থেকে এসব সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়।

এসময় ১৬ প্রতিবন্ধিকে ১৬টি হুইল চেয়ার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগী সহ অন্যান্য রোগীদের জন্য ৬০ হাজার লিটার অক্সিজেন, ১শ’ লিটার দুধ, ১০০ পিছ আপেল, ২টি হুইল চেয়ার, ২শ’ টি উন্নত মানের মাস্ক, শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে নগদ ৩০ হাজার টাকা, ৬০ লিটার দুধ, ১০০টি মাস্ক, ১০০ পিছ আপেল, জেমস ফিনলে মালিকানাধীন বালিশিরা হাসপাতলে ১০০লিটার দুধ, ১টি হুইল চেয়ার, ১০০টি মাস্ক বিতরণ করা হয়।

এসব খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, জেমস ফিনলের চিফ অপারেটিং অফিসার তাহসিন এ চৌধুরী, জিএম হেড অফ কমপ্লায়েন্স এস এম এমদাদুল ইসলাম, বালিশিরা মেডিকেল ইনচার্জ ডা. নাদিরা খানম, যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান নরেন্দ্র প্রসাদ বর্ধন, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণের গোয়ালা, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এবং ঢাকা বিভাগের সভাপতি এ কে. এম নাজিব উল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক সাংবাদিক মামুন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাবের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।