সিলেট জেলার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্ট এর পুরষ্কার পেলেন কোম্পানীগঞ্জ এর ট্রাফিক পুলিশ সার্জেন্ট সঞ্জয় দাস। মঙ্গলবার ৭ জুলাই সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে তার হাতে শ্রেষ্ঠ সার্জেন্টের ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দীন পিপিএম।

সিলেট জেলার কোম্পানীগঞ্জে জুন ২০২১ এর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট আইনের অধিক প্রসিকিউশন প্রদান (সকল ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে) সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ কর্মরত ট্রাফিক সার্জেন্ট সঞ্জয় দাসকে এ পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান, গোয়াইনঘাঠ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহসহ অন্যান্য থানার অফিসার ইনচার্জরা।

কোম্পানীগঞ্জ ট্রাফিক সার্জেন্ট সঞ্জয় দাস জানান, আমার ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য অত্যন্ত ন্যায়-নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করতে সব সময় চেষ্টা করি। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।