কঠোর লকডাউনের তৃতীয় দিনে জেলা ও উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী,র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ১শত ৮২জন ব্যক্তিকে ৯২ হাজার ৮শত টাকা অর্থদন্ড প্রদান এবং ৫১ ব্যক্তিকে আটক করা হয়েছে।

০৩ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকা থেকে সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করা এবং সরকারি আদেশ অমান্য করার অপরাধে ১শত ৮২ জন ব্যক্তিকে মোট ৯২ হাজার ৮শত টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং ৫১ জন ব্যক্তিকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসন মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।