মৌলভীবাজার কমলগঞ্জে অর্জুন মহালী (২৭) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের কবরস্থান এলাকায় একটি আম গাছে রশিতে ঝুলানো অবস্থায় একটি লাশটি দেখতে পেয়ে, গরু রাখতে আসা রাখাল চিৎকার দিলে আশপাশের মানুষজন এসে সেখানে জড়ো হয়।
অর্জুন পাত্রখোলা বাগানের মসজিদ লাইনের চা শ্রমিক গোপাল মহালীর ছেলে।
নিহতের চাচাতো ভাই জাফর মহালী জানান, বৃহস্পতিবার সন্ধা ৭টা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে এসে দেখেন তার চাচাতো ভাইরে লাশ এটি।
তিনি খুব সহজ-সরল প্রকৃতির ছিলেন। তাদের ধারণা কেউ তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তার হাতে রক্তের দাগও পাওয়া গেছে। এদিকে গাছের সাথে লাশ মাটিতে বসা থাকতে দেখে চা শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পাত্রখোলা চা-বাগানের ব্যবস্থাপক সেলিম আহমেদ জানান, চা শ্রমিকদের মুখে লাশের খবর শুনে গিয়ে দেখেন এভাবে গাছের সাথে লাশ ঝুলে আছে। তিনি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটা হত্যা না আত্মাহত্যা।’
