সিলেট নগরীর শাহজালাল উপশহর ই ব্লক থেকে ভারতীয় বিস্কুটসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার  (২০জুন) উপশহর ই ব্লকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ৪নং রোডের ১নং বাসার নাসিরাবাদ হাউজিংয়ের মৃত নূরের ছেলে ছারোয়ার আলম (৪৮) ও জকিগঞ্জ থানাধীন ইনামতি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

এসময় ২৩৭০ পিস ভারতীয় বিস্কুট ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ভারতীয় বিস্কুটের মূল্য প্রায় ৫৯ হাজার ৩০০ টাকা।

এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, সোমবার (২১ জুন) সকালে পুলিশ গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।