মৌলভীবাজার শরীরচর্চা সোসাইটির আয়োজনে জেলা শহরে মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও আলহাজ্ব আব্দুল বাছিত চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাবু অমূল্য কুমার ঘোষ, মোঃ মুজিবুর রহমান, সৈয়দ সাইফুর রহমান, মানজু মিয়া সরকার, আব্দুল মতিন, জামাল আহমদ, এডঃ আব্দুল আহাদ, প্রফেসর শাহ গিয়াস উদ্দিন, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমেদ, জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ব্যবসায়ী ফয়সল আহমদ, মাওলানা আব্দুল হক, আব্দুল হান্নান, আব্দুস সামাদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তাদির হোসাইন, ফরিদ আহমদ চৌধুরী, অজিত দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, মৌলভীবাজার সদরের ২৫০ শয্যা হাসপাতালকে দ্রুত মেডিকেল কলেজে রূপান্তর এবং এগ্রেডের জেলা কার্যক্রর বাস্তবায়নসহ নানা উন্নয়নের দাবি জানিয়েছেন। পরে সবাই বলেন একদফা একদাবি মৌলভীবাজার শহরে মেডিকেল কলেজ বাস্তবায়ন করতে আগামীতে যত ধরনের কঠিন কর্মসূচির প্রয়োজন হয় আমরা নিতে একমত।

একদফা এক দাবী দ্রুত মৌলভীবাজার সদরে মেডিকেল কলেজ বাস্তবায়ন চাই এই শ্লোগান ধরে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অবস্থান করেন।