মৌলভীবাজার জেলায় বৃহস্পতিবার ১০ জুন মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করার মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় করোনা প্রতিরোধ ও মাস্ক ব্যবহার নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন, জনসমাগমপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা, স্বাস্থ্য সচেতনতায় প্রচারণাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা।