জগন্নাথপুরে নবাগত ইউএনও পদ্মাসন সিংহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডয়া কর্মীদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারি দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আকমল হোসেন সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোসাহিদ ডা : আব্দুল আহাদ হাজী সুন্দর আলী,আফছর উদ্দিন ভূঁইয়া, ইকবাল হোসেন ভূঁইয়া, মিজানুর রশিদ ভূঁইয়া, সহিদুল ইসলাম বকুল, সাংবাদিক শংকর রায় আব্দুল হাই, সাফরুজ ইসলাম মুন্না, কামাল উদ্দিন, নূরুল হক,জাহির উদ্দিন সাইফুল ইসলাম,আকমল হোসেন ভূঁইয়া,কল্যান কান্তি রায় সানি প্রমূখ।
