হবিগঞ্জে অপহৃত এক তরুণীকে নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। এ সময় অপহরণকারী চক্রের এক যুবতীকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার (৭ মে) বেলা পৌনে ৩ টার দিকে উত্তর মাসাবো ২৮৬ নং বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কিশোরীর নাম- মোচ্ছা: তন্নী আক্তার (১৯)। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার শামীম মিয়ার স্ত্রী। বর্তমানে সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার দাইপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, ৭ জুন সোমবার বেলা পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ২৮৬ নং উত্তর মাসাবো, মোঃ আমিনুল ইসলাম ভূইয়া এর বাড়ির ভাড়াটিয়া, মোছাঃ তন্নী আক্তার (১৯) এর ঘরের ভিতর হতে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপহরন মামলার ভিকটিমকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য মোচ্ছা: তন্নী আক্তারকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মামলানং-১০, তারিখ ০৭/০৬/২১ ধারা-নারী ও শিশুনির্যাতন দমনআইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ দায়ের করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে, উদ্ধারকৃত ভিকটিমসহ গ্রেফতারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮