সিলেট নগরীর খাসদবির এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (৯ এপ্রিল) পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম জামাল আহম্মদ (৪৫)। সে সিলেটের জকিগঞ্জ থানার বারগাত্তা গ্রামের নমতছিম আলী উরফে কালা মিয়ার পুত্র।

র‌্যাব জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলমও সিনিয়র এএসপি লুৎফর রহমান এর নেতৃত্বে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাসদবির পয়েন্টে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জামাল আহম্মদকে গ্রেফতার করে।

গ্রফতারকৃত আসামীকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৯