দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা ৩ টায় উপজেলার বোয়ালদাড় উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চলনায় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ।
এসময় উপস্থিত ছিলেন,  হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদো, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদরুল হোসেন, সাধারণ সম্পাদক রাসেল খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন প্রমুখ।পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উজ্জল হোসেন কিরন সভাপতি ও মাসুম আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৮