স্বৈরাচার বিরোধি আন্দোলনে শহীদ ইব্রাহিম সেলিমের সহোদর বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম ফারুক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য মো. হারুন অর রশিদ খানসহ দলীয় নেতাকর্মীদের উপর গত ২১ ফেব্রুয়ারি সন্ত্রাসি হামলার ঘটনায় বাউফল থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীসহ ২৪ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) পটুয়াখালী জেলা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.আল আমিন আসামী পক্ষের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর ওই আদেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী।
মামলার বাদী মো. হারুন অর রশিদ খান জানান, গত ২১ ফেব্রুয়ারি সন্ধায় বাউফল পাবলিক মাঠ সংলগ্ন এলাকায় যুবলীগ নেতা তাপস হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সন্ত্রাসি বাহিনী অতর্কিতভাবে হত্যার উদেশ্যে পৌর আওয়ামী লীগ সভাপতি ও আমার উপর হামলা চালায়। হামলায় ইব্রাহিম ফারুকের বাম চোখ গুরুতর জখম হয়।
চোখের প্রায় ৯০ভাগ নষ্ট হয়ে যায়। আমার মাথা কুপিয়ে জখম করে। ওই হামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, যুবলীগ নেতা সোহাগ, নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হান্নানসহ অনেকে আহত হয়।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মনিরুল ইসলাম খান রিপন জানান, আওয়ামী লীগ নেতা মো. ইব্্রাহিম ফারুক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী সাইদুর রহমান হাসান এবং সিদ্দিকুল্লাহ, মেহেদী, ইউসুফ, শুভ, মেহেদী জোমাদ্দার, মাহমুদ হাসান, মুন, সাইফুল ইসলামসহ মোট ২৪ জন গতকাল বৃহষ্পতিবার (২৫ মার্চ) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমার্পণ করে জামিন প্রার্থণা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানী শেষে আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫
