ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

শপথ নিলেন রাজশাহী বিভাগের পাঁচ মেয়র ও এক উপজেলা চেয়ারম্যান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১   ৩৩৪ বার পঠিত
শপথ নিলেন রাজশাহী বিভাগের পাঁচ মেয়র ও এক উপজেলা চেয়ারম্যান

রাজশাহী বিভাগের পাঁচ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। এছাড়া পাঁচ পৌরসভার ৫৮ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৯ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর নবনির্বাচিত এসব জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

বিভাগীয় কমিশনার প্রথমে রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীকে শপথ বাক্য পাঠ করান। এরপর তিনি রাজশাহীর চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক ও দুর্গাপুরের তোফাজ্জল হোসেন; চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার আবদুর রশিদ, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা এবং জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানকে শপথ বাক্য পাঠ করান।

পরবর্তীতে পাঁচ পৌরসভার সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শপথ করানো হয়। এ সময় অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক মো: জিয়াউল হক ও উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।

পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে গত ২৮ জানুয়ারি রাজশাহী বিভাগের এ পাঁচ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান মারা গেলে আসনটি শূন্য হয়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৩

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa