ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কবিতা- মন খারাপের দেশে

বিনোদন ডেস্ক
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   ২২৭ বার পঠিত
কবিতা- মন খারাপের দেশে

★ মন খারাপের দেশে ★

আমার মন খারাপের দেশে সমুদ্রের অথই জল।
কঙ্কালসার শামুকেরা বিচরণ করে কল্পহীন মরা
গাঙে। মৃতপ্রায় পক্ষীর অস্তিত্বে বাঁচে আমাদের
পাড়ার সলিম গাজী।
মনে পড়ে, আমি তো সেই ভগ্ন কল্পতরুই অংশ।

আকাশের পানে তাকালে আমার মায়ের কথা
মনে পড়ে যায়, যিনি এই মাটির করুণ সৌরভে
কাটিয়েছেন তাঁর আস্থার জগৎ। সমুদ্রের গভীরে
বিচরণকারী কচ্ছপটি আজ বার্ধক্যে উপনীত।
আমার পিতার ভাটিয়ালি সুরের মূর্ছনায় কেঁপেছে
ধরণী। সে শুনেছে।
কিন্তু আজ আর শোনে না!

আমি হেমন্তের বাতাসে নিজেকে মেলে দেই।
নতুন ধানের সুবাস যে মাটিকে বাঁচিয়ে রেখেছে,
সে মাটিও আজ ক্লান্ত।
ভূকম্পন জানান দেয় তোমার সময় ফুরিয়েছে।
আমার মন খারাপের দেশে তাই ধাওতাল সাহুর
আক্ষেপের সুর বাজে।

 

পাঠিয়েছেন:
নাম: মো: আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।
জেলা:সাতক্ষীরা
উপজেলা : সাতক্ষীরা সদর
পোস্ট: খুলনা বিশ্ববিদ্যালয়-৯২০৮
ইমেইল- arafathossen190fb890@gmail.com

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa