ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই আড়াই হাজার ব্রয়লার মুরগি

খামারির ২০ লাখ টাকার ক্ষতি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   ১২৩ বার পঠিত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই আড়াই হাজার ব্রয়লার মুরগি

চট্টগ্রাম মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আড়াই হাজার ব্রয়লার মুরগি পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনায় আলা উদ্দিন পোল্ট্রি ফার্মে এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি আলাউদ্দিন জানান, “দুপুরে কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরে যায়; মুহূর্তের মধ্যে সব মুরগি পুড়ে ছাই হয়ে যায়। ২০ শতক জমিতে তৈরি শেডে আড়াই হাজার বাচ্চা মুরগি ও খাবার-ওষুধ সবই শেষ হয়েছে; ২৫ দিন পর বিক্রির কথা ছিল।”

ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও দুর্গম পথে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহমেদ হোসেন জানান, আগুনের খবর দেরিতে পাওয়া এবং জায়গার দুর্গমতার কারণে পৌঁছাতে সময় লেগেছে; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এই ঘটনায় খামারি আলাউদ্দিন জীবিকার একমাত্র অবলম্বন হারিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa