ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ইলিশ মাছ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৫০৬ বার পঠিত
হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ইলিশ মাছ উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে দেশীয় ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের সামনে থেকে মাছগুলি উদ্ধার করা হয়।

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াছ মিয়া জানান,ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাক বন্দরে পণ্য খালাস করে আজ সকালে পুনরায় ভারতে ফেরত যাওয়ার সময় ট্রাকে করে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে এমন সংবাদ পায় বিজিবি।

সেই সংবাদের ভিত্তিতে হিলি আইসিপি চেকপোষ্টে দায়িত্বরত বিজিবির নায়েক রাকিব হোসেন ভারতীয় ট্রাকে তল্লাশী চালিয়ে ৩০ পিস ইলিশ মাছ উদ্ধার করে যার ওজন ২৪ কেজি। এসময় একই স্থান থেকে ভারতীয় ৯ পিস শাড়িও উদ্ধার করা হয়। পরে মালামালগুলি সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa