ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ: ইত্যাদি জিন্সের শ্রমিকদের বিক্ষোভে স্তব্ধ যান চলাচল ​

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ: ইত্যাদি জিন্সের শ্রমিকদের বিক্ষোভে স্তব্ধ যান চলাচল ​

বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম নগরের হাটহাজারী সড়কের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘ইত্যাদি জিন্স’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

ধবার (১৯ আগস্ট) সকাল থেকে কারখানা সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন তারা।

এর ফলে ব্যস্ততম এই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দেখা দেয় তীব্র যানজট।

চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

​আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ঘামঝরানো বকেয়া বেতন ও আনুষঙ্গিক অন্যান্য পাওনা পরিশোধ করছে না।

বহুবার আবেদন-নিবেদন করা সত্ত্বেও ন্যায্য দাবি আদায়ে কোনো সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।

অতিদ্রুত পাওনা অর্থ না মেটালে ভবিষ্যতে আরও কঠোর ও কঠোরতর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

​এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ এবং শিল্প পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

​পরিস্থিতির বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, “বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে নেমেছিলেন।

আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক—উভয় পক্ষের সাথেই আলোচনা চলছে।

আশা করছি দ্রুতই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa